ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

ডিসেম্বরের মধ্যে দেশের ৫০ শতাংশ মানুষ টিকা পাবে: স্বাস্থ্যসচিব

চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দেশের ৫০ শতাংশ মানুষ করোনা টিকা পাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া।


মঙ্গলবার (৯ নভেম্বর) সকাল ১১ টায় সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে রেড ক্রিসেন্ট সোসাইটির দেওয়া ২ লাখ ডোজ করোনা টিকা নেওয়ার সময় এ কথা বলেন তিনি।


স্বাস্থ্যসচিব বলেন, দেশের মানুষকে এখন পর্যন্ত ৪ কোটি ৬৭ লাখ প্রথম ডোজ এবং ৩ কোটি ১৬ লাখ দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে ৫০ শতাংশ মানুষ টিকা পাবে। আগামী বছরের মার্চের মধ্যে টিকার আওতায় আসবে ৮০ শতাংশ মানুষ, এজন্য ২৮ কোটি ডোজ টিকা প্রাপ্তি নিশ্চিত হয়েছে।


তিনি আরও বলেন, এদেশের রিকশাওয়ালা, ভ্যানওয়ালারাও মর্ডানা-ফাইজারের টিকা পেয়েছে। আবার কেউ কেউ লাখ লাখ টাকা খরচ বরে দুবাই গিয়ে ফাইজার টিকা দিয়ে এসেছে। সরকার কিন্তু বিনামূল্য এসব টিকা নিশ্চিত করেছে।


শীতে করোনার প্রকোপ বাড়া নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রস্তুতি রয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, আমরা কিন্তু জিরো থেকে শুরু করেছিলাম। এরপর করোনার প্রথম ঢেউ, দ্বিতীয় ঢেউ মোকাবিলা করছি। সামনেও যদি এমন পরিস্থিতি আসে আমরা মোকাবিলা করবো। অধিকাংশ হাসপাতালে অক্সিজেন সিস্টেম চালু করে দিয়েছি। সব জায়গায় কাজ চলছে।

ads
ads
ads

Our Facebook Page

↑